ধারালো মৃত্যু বাণ
মৃনাল কান্তি বাগচী
তরুন তরুনীদের চাকুরী নেই
নেই তেমন কোন কর্ম সংস্হান
তবুও জনগন দিচ্ছেন ভোট
তা না হলে পাবেন না পরিত্রাণ।
আজব রাজা, আজব দেশ
নেই তেমন মানুষের বেঁচে
থাকার অধিকার
পদে পদে সংবিধান লঙ্ঘিত
হলেও
নেই তার কোন প্রতিকার।
দুহাত তুলে নাচছেন সবাই
ধর্মের নামে জিগির তুলে
সব অধিকার জলাঞ্জলি হলেও
কেউ আর তেমন প্রতিবাদ করে
কথা নাহি বলে।
সময়ের সাথে সাথে মনে হয়
করেছেন সবাই আত্ম সমর্পণ
অধিকার জলাঞ্জলি হলেও
করছেন বসে হারানো অধিকারের
শান্তি স্বস্তয়ানের জন্য তর্পণ।
শাসক ও বিরোধী কেহই আর
মানেন না রাজনীতির রীতি নীতি
কোন সাংবিধানিক অধিকার
খর্ব হলেও
তবুও গেয়ে যাচ্ছেন স্ব- স্ব দলের
ভুল ভাল বিজয়ের জন্য গীতি।
অধিকাংশ সমর্থক করছেন
বসে বসে
অন্ধ ভাবে নিজ নিজ দলের
গুনগাণ
তরুন তরুনীদের বর্তমান ও
ভবিষ্যৎ অন্ধকার
তাদের জন্য রয়েছে বেঁচে
থাকার ধারালো মৃত্যু বাণ।।।
——#########——
![]()







