আমিও প্রকৃতি
পিনাকী বিশ্বাস
প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করি আর ইউনিভার্সকে ধন্যবাদ জানাই –
তোমাকে অবলোকন করতে আমাকে পঞ্চ ইন্দ্রিয় আর হৃদয় দিয়েছো।
আমি না থাকলে তোমার এই রূপের অপূর্ব মাহাত্ম্য কে বুঝতো? হয়তো তা নাও হতে পারে।
তুমি সৃষ্টির আনন্দে আত্মহারা। তোমার খেয়ালে রচে চলেছো
এই অপরূপ সৌন্দর্য!
কেউ দেখুক বা না দেখুক ।
তবুও মানুষ কত দুর্গম পথ অতিক্রম করে তোমার সৃষ্টির বৈচিত্র্য খুঁজে বেড়ায়।
আবার শুধু নিজের চারণভূমির চারপাশ দেখেও কত আনন্দ, তৃপ্তি অনুভব করে।
কেউ কেউ বেরিয়ে পড়ে অচেনার আনন্দ পেতে।
মানুষ বড় রসিক!
আবার কেউ কেউ বেরসিকও।
তারা যতটুকু উপভোগ করে তার চেয়ে বেশি ধ্বংসলীলায় মেতে ওঠে।
চলনা আমরা নিজেদের প্রকৃতি ভাবি,
তার সাথে মিলেমিশে একাকার হই।
—oooXXooo—
![]()







