আমার বাংলা
জল ফড়িং
বাংলাটা ছিল সুজলা সুফলা শান্ত মায়ের কোল।
বাংলাটা ছিল রৌদ্রজ্জ্বল ফুলের মত কমল।
বাংলাটা ছিল শত বিপ্লবী রক্তে রাঙা স্বদেশ।
এখন তা আর কোথায় আছে সবই এখন শেষ।
বাংলাটা ছিল মা-বোনেদের বুকভরা অহংকার,
সেই বাংলায় শোনা যাচ্ছে এখন মা বোনেদের চিৎকার।
বাংলাটা ছিল সব ধর্মের এক মিলন মেলা,
সেই বাংলায় হিন্দু মুসলমান করছে এখন রক্ত নিয়ে খেলা।
বাংলাটা ছিল শর্ট আর শিক্ষিত মানুষের দেশ।
সেই বাংলায় চাকরি গুলো আজ বিক্রি হচ্ছে বেশ।
বাংলা কোন বদলে গেছে নেই আগের মত,
চারিদিকে এখন মারদাঙ্গা আরে বাংলা ক্ষতবিক্ষত।
বাংলায় এখন জ্বলছে আগুন পুড়ছে সবই।
কই গেল আমার সেই শান্ত বাংলার ছবি।
বাংলা আমার অহংকার ছিল ছিল আমার গর্ব।
সেই বাংলায় জ্বলছে আগুন
পুড়ছে আমার স্বর্গ।
কোথায় গেল সেই বাংলা, কোথায় গেল হারিয়ে…?
সেই বাংলাকে এখনো খুঁজছি,
ওই দূর দিগন্তে দাঁড়িয়ে ,
ওই দূর দিগন্তে দাঁড়িয়ে।।
—oooXXooo—
![]()






