অনিদ্রা
স্বপ্না নাথ
নিশি যদি হয় তমসা পারাবার,
আমি যেন অতন্দ্র প্রহরি তার।
নিদ্রা হীনের চোখের পাতায়,
ঘুম নামে না, পাষাণ ভার।
একাকি মন করে বিচরণ,
নির্নিমেষে তিমিরতার।
শরীরখানি পড়ে আছে শয্যাপর,
আত্মা যেন ডানা মেলে মহাবিস্তার!
রাত জাগরণ, ব্যথা ভরা মন,
পাড়ি দেয় যেন ভুবন পার!
অন্ধকারের অকূল পাথার,
এইখানে বুঝি বাসাখানি তার,
ফেলে রাখি ধরা, ফেলে রাখি ঘর,
মন তরি বেয়ে, ঘুরি আরবার।
শব্দবিহীন নিশি চরাচর,
রাতচরা পাখি, কর্কশ স্বর,
জীবন যেমন একা ফিরিবার,
জনম মরণ যার যার তার!
—oooXXooo—
![]()







