খুঁজি
দীননাথ চক্রবর্তী
এখন মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াই
নিজেকে ঠিক দেখার জন্য নয়
তবে একেবারে যে তা নয় বলবো না
নিজের মধ্যে খুঁজি ভালোবাসাকে
প্রতিক্ষণের বয়েসের মধ্যে ।
কেমন হয়েছে সে দেখতে?
বুড়ো হয়েছে কি?
চোখে কালি
চামড়ায় কোঁচ
কপালে বলিরেখা
খুঁজে খুঁজে দেখি।
তোমার নিশ্চয় বলবে
ভালোবাসা কি কখনো বুড়ো হয়?
হয় হয়
ওগুলো কথার কথা
কেতাবি
এথিকস্
ভালোবাসার কত যে নাকি
বয়সও বাড়ে তার
তাকেই খুঁজি এখন আয়নায়
যেমন
বিক্রম প্রজ্ঞানকে খোঁজে বিজ্ঞানীরা ।
—oooXXooo—
![]()







