শরৎ আকাশ
মৌসুমী ঘোষাল চৌধুরী
বুনো হাঁসের মত মেঘ
শরৎ আকাশে ভেসে চলে
কত মানুষের হারিয়ে যাওয়া মিছিল যেনো
একাকী বসে আছি জানালা পাশে
তোমার পাঠানো পাখিদের রংয়ের
খেলা দেখি বুকের পাঁজরে
সেই পাঁজর উপরে দেখি
মেঘ চুরি হয়ে গেছে আকাশের বুকে
শূন্য আমি বসে আছি শূন্য দুচোখ নিয়ে।
—oooXXooo—

![]()







