মাতৃশক্তি জাগরণী গান
বিধান কৃষ্ণ সরকার
জাগো জাগো জাগো, ভারত মাতা জাগো।
মহিষাসুর বিনাশ করতে, ধরণীতে এসো মাগো।
ধর্ম সংকটে রক্ষা করতে, এসেছিলে উমা,
বৃন্দাবনেতে কখনো, কৃষ্ণ কালী শ্যামা।
কখনো তুমি শৈল পুত্রী, হিমালয় রাজকন্যা,
তুমিই মাগো ব্রহ্মচারিণী, পরমব্রহ্ম প্রেরণা।
সনাতনী দেবী ভারতবর্ষ জননী, তোমাকে জানি,
তোমার পরিচয় কান্ডের মাঝে অন্নপূর্ণা অন্নদায়িনী।
ভারতবর্ষ দেশ রক্ষীতে এলেন উমা ধরনি মাঝেতে
তোমার মহিমা স্পর্শ করিব দুর্গা দুর্গানাম জপেতে।
বিশ্ববাসী আনন্দে থাক দুর্গা মায়ের পূজা কালেতে।
বিধান যেন মাতৃস্নেহকে ভুলে না যায়, কালের মোহতে।
—oooXXooo—
![]()







