“মন্দির” এ জীবন!
-প্রেমাঙ্কুর মালাকার
ভাবনা চিন্তা যদি ভালো হয়,
“মন্দির” এই মন!
খাদ্যাভ্যাস যদি ভালো হয়,
“মন্দির” দেহ-তন!!
তোমার বিচার যদি ভালো হয়,
“মন্দির” মস্তক!
কোন “মন্দিরে” যেতেই হবে না,
কোনদিন আজ তক!!
এই তিনটাই যদি ভালো হয়,
আমি বলি অভাজন!
তখন বুঝবে শাশ্বত বাণী,
“মন্দির” এ জীবন!!
—oooXXooo—

![]()







