দুঃসময়
স্বপ্না নাথ
‘হাতি যখন খাদে তে পড়ে,
চামচিকাতে চাটি মারে’।
সময় বিরুপ হলে পরে,
মরার উপর খাড়া ঝরে।
মহাজনের সেই যে কথা,
ঈশ্বরচন্দ্রের সেই বারতা!
কুৎসা তোমার সেই রটাবে,
উপকারের বদলা নেবে।
স্বার্থ জনের ভালোবাসা,
কালে কালে দশমী দশা।
সুখের পাশে স্বজন যারা,
দুঃসময়ে পাড়া ছাড়া।
এই যে মোরা সবাই মানুষ,
সবার কি আর মান আর হুশ?
জীবন যখন তমসা পথে,
কেউ থাকেনা আপন সাথে।
একলা চলার অভিঘাতে,
নিজেই নিজের আলোকপাতে।
অভাজনের কে বলে নেই,
বিপদতারণ নিতে নিতে।
বিবেক যদি নিষ্কলুষ,
হৃদয় যদি অসুয়াহীন,
শেষ বিচারে এই মধুজায়,
ভরবে আলো শেষের সেদিন।
—oooXXooo—

![]()







