উলটো পুরাণ
প্রদীপ সরকার (বন্ধু)
বন্ধ হয়ে আসছে যেন আমার শ্বাসনালী।
খোলা হাওয়া মেলে না মোটে, ধোঁয়ার ভরা খালি।।
ইচ্ছে মতো কাটছে মানুষ, যত পারছে তত গাছ।
কি হবে তার ফলটা পরে, কেউই ভাবেনা আগ-পাছ।।
গড়ছে মানুষ, বাসের কারণ, প্রচুর উঁচু ইমারত।
অনেক দামে বিক্রি করে সেসব, গড়ছে টাকার রথ।।
একে একে বন্ধ হয়ে যাচ্ছে দেখি, যত কারখানা ছিল চালু।
আকাশ ছুঁতে চলেছে রোজই, রোজের খাবার আলু।।
নিত্য বেড়ে চলেছে গরম, বিশ্ব- উষ্ণায়নের ফলে।
আগের মতো মেলে না পানি, টান পড়েছে জলে।
—oooXXooo—
![]()







