মানবতা
রঞ্জিত চক্রবর্ত্তী
স্বার্থ মনে অন্ধ সবাই,
বিবেক যাচ্ছে ঝুঁকে
কংক্রিটের জঙ্গলেতে,
দয়া নেই আর বুকে।
মুখোশ পরে ভালো সাজা,
আড়ালে বিষ মাখা
লোভ-হিংসার কারাগারে,
জীবনটা আজ রাখা।
আদর্শ সব নিলাম হলো
সস্তা কোন দরে,
মনুষ্যত্ব গুমরে মরে,
চার দেয়ালের ঘরে।
মূল্যবোধের মৃত্যু হলো,
বিবেক হলো পর,
নিজের ঘরেই মনটা আমার
বড্ড যাযাবর।
ভেঙে ফেলো মিথ্যে দেয়াল,
বাঁচাও মানবতা…
জাগরণের এই মিছিলে,
হোক না জেগে ওঠা। (2)
—oooXXooo—
![]()







