ফাগুন যেন বলছে আমায়
মৃণাল কান্তি বাগচী
ফাগুন যেন বলছে আমায়,
“আমিতো আর দূরে নই
এসে গেছি তোমাদের দোর
গোড়ায়।
আমি ভাসিয়ে নিয়ে যাবো
তোমাদের
যৌবনের নব কল্লোলের
মাদকতায়।
আমি আসলে এই ধরায়
আসে বসন্তের অগ্রদূত
সকল জীর্ণতা ,মলিনতাকে
বিদায় দিয়ে
নব কিশলয়ে ভরিয়ে দেই
বৃক্ষকে
নই আমি কখনো কিম্ভূত।
বছরে বছরে আসি আমি
নতুন আশা ও উদ্দীপনা নিয়ে
আমিতো কখনো থেমে নেই
পৃথিবীর কোথাও না কোথাও
এই বার্তা নিয়ে যাই এগিয়ে।
আমি যৌবন,আমি দূরন্ত,
আমি মাদকতা
আমিতো বেঁচে থাকার
আশার প্রদীপ
আমি আসলেই সব কিছু
হাসে
আমার আগমনে হয় সজীব।
ফাগুন আমি,আমি আসলে
রঙিন হয় পৃথিবী,রঙিন হয়
সব কিছু
নব বসন্ত বাতাসে অবগাহন
করে সজীব হও
থেকোনো আর নিশ্চুপ
করোনা আর কখনো মুখ
নীচু।।।”
——-##########—–
![]()







