দেখা হবে
রতন চক্রবর্তী
২৩ শে জানুয়ারি
বিপ্লবী সন্ন্যাসী সুভাষ তোমার শুভ জন্মদিনে।
সকাল হলেই বেরোবে
প্রভাত ফেরি শঙ্খউলুধ্বনি,ব্যান্ডবাদ্য শ্লোগানে।।
সুসজ্জিত মঞ্চে তিরঙ্গা পতাকা তলে
তোমার প্রতিকৃতিতে হবে মাল্য দান।
নেতারা শোনাবে তোমার বীরত্বের কাহিনী
দেশ জুড়ে বাজবে দেশাত্মবোধের গান।।
কিন্তু,কেউ বলবেন না
আর কতদিন থাকবে তুমি অন্তরালে।
এবার তুমি ফিরে এসো
তোমার গর্বিত জন্মভূমি মায়ের কোলে।।
মরণ হয়েছে তোমার কোন প্রমাণ নাই
তবুও বলবেন ওদের স্বার্থের কারণে তুমি নাই।
মেঘ দিয়ে সূর্যকে ঢেকে রাখা যায় না
জানিনা এই বোধ টুকু ওদের কেন নাই।।
ওরা যে যাই বলুক
তোমার মরণ হয় নাই রাখি বিশ্বাসখানি ।
দ্বিতীয় কুরুক্ষেত্রের
মহা রনাঙ্গনে দেখা হবেই হবে জানি।।
—oooXXooo—
![]()







