আমি আজকের মা
মনিকা দাস
আমি আজকের মা।
ছেলেটাকে প্রতিদিন স্কুলে পাঠাই।
কম্পিউটার শেখাই, আঁকা শিখাই, ফুটবল ও শিখাই।
আর যেটা সবচেয়ে বেশি শিখাই, সেটা হচ্ছে মানুষ হওয়ার মন্ত্র।
ওকে মোবাইল দেওয়া হয় না।
তবুও সে লোকের ঘরে গিয়ে,
সেটা কেউও রপ্ত করে ফেলেছে, ফেলেছে ভালো করে।
আমার মুখে- মুখ তর্ক করে খুব,উল্টো -পাল্টা বলে।
তবুও ভাবি চেষ্টা করি,
যদি কিছু ভাল হয়।
সত্যি পথে চলা মানুষগুলো,
চেষ্টা করেই তাদের হাতিয়ার করে,
এগিয়ে যায়।
সে জানে এগিয়ে গেলে, পথ নিশ্চুপ আসবে।
সেই পথের সন্ধানে, ছুটে চলেছে,
অনেক বাধা -বাধা আর বাধা,
লোকের কথা, মায়ের ব্যথা,
বুকে সহ্য করে।
সে মা এগিয়ে চলেছে,
চলবে,
আজীবন।
এই আমাদের পন।
—oooXXooo—
![]()







