অঙ্কুর
বাবু বিশ্বাস
আমি ক্ষুদ্র সুপ্ত ভ্রুন, সদ্য অঙ্কুরিত
সবই নব্য আমার নিকট অজানা অজ্ঞাত!
শূন্য আকাশ,তুফান বাতাস, প্রখর রৌদ্রত্বেজ,
তারই মাঝে নবীন আমি চির উন্মেষ!
আমার উপর বৃক্ষ শত লক্ষ তরু লতা
জীবজন্তুর অনর্গল চল,প্রকৃতির কঠিনতা!
তার উপরে মানুষ শ্রেষ্ঠ, স্বার্থ্য পরায়ন
নেই জানা তা,কে বা কখন? কাড়বে আমার প্রাণ!
তবুও আমায় দমিয়ে রাখে,সাধ্য এমন কার?
বুকে আমার দ্যুৎসাহসের তীব্র অহংকার!
চক্ষু আমার আগুন আগুন দ্বিপ্ত আলোক শিখা,
ধৈর্য্যতে বাঁধ অটল অনল অসীম সীমা রেখা!
ইচ্ছে আমার আকাশ ছোঁবো,উচ্চ রেখে শির”
বুকে ধরবো ফলফুল আর পাখিরা বাধঁবে নীড়!
তপ্ত রৌদ্রে হবো ছায়া,মুক্ত করবো দূষণ
আমায় ঘিরে বাঁচবে জগৎ, লক্ষ হাজার জীবন!
মানবো না হার যতই আসুক বাঁধা বিঘ্নতা
ইচ্ছেতে সাধ রাখবো অটল প্রাণে বীরতা!
এখন আমি ক্ষুদ্র বটে সদ্য অঙ্কুরিত
হবোই একদিন মস্ত বড় দিগন্ত বিস্তৃত!
—oooXXooo—
![]()







