মুগ্ধ বোধ ব্যকরণ
শ্রী নীলকান্ত মণি
হয়তো তা ছল-ই ছিলো৷
ছোঁয়ার সে স্বাদ
মনের গঠন
প্রথম
চাইলেও কি
পাবে তা আর, এখন৷
হাজার খোঁজে ও পাবে না আর
অনুভবের সেই সে নবীন বরণ৷
ভাবতে পারো-ই এমন
সে তার নূতন সৃজন৷
দুধের স্বাদ মিলিয়ে নিচ্ছো ঘোলে
পান শেষে বুঝে যাবে
দুগ্ধ সে নয়
মুগ্ধ বোধের সে ব্যকরণ
আসলে তা ছিলো
চর্বিতচর্বণ৷
তৃপ্তি সে নয়৷
অতৃপ্তি কেই তৃপ্তি ভেবে নেবে
উপায় কিছু থাকে না আর
যখন৷
মরণ৷
—oooXXooo—
![]()







