পুরানো দিনের কথা….
✍️ প্রদীপ সরকার (বন্ধু)
————————–
সেই সে বকুল গাছের নীচে, যমুনা নদীর ধারে।
সেদিনের বিকাল বেলা, ঘটেছিল যে ঘটনাটা, বন্ধু গো তা তোমার কি মনে পড়ে!!
খেলিতেছিলেম আনমনে, মোরা সকল সখা সখী।
হঠাৎ দেখি আসছে আয়ান, সঙ্গে বিশাখা বৈশাখী।
আয়ান এসে বললো হেসে, আসছে রে কালাসোনা।
আয় রে ও ভাই, আমরা বন্ধু সবাই,
ওই সে বকুল গাছের পিছনে লুকাই, তাহলে আর কেহরেই ও খুঁজে পাবেনা।
খানিক সময় দেখে, তারপরে অনেক ডেকে,
যখন কানাই কারও পাবেনা সাড়া, দেখবে চারিদিকে।
তখন ও ঠিক বাজাবে বাঁশি কদমতলা বসে।
সেই বাঁশির সুরের আলাপ শুনে আসবে রাধে ছুটে।
আবার হবে সাঁঝের বেলায় দোঁহের ঝুলন ভরা গোঠে।
—oooXXooo—
![]()







