কবির কলম
বাবু বিশ্বাস
কবি তুমি থেমে থেকো না,কলম ধরো কষে !
লেখো কিছু তাদের জন্য,মরে মরে যারা বাঁচে !
দু-মুঠো ভাত পেতে যাদের ঝরে রক্ত ঘাম
পায়নি যারা সুখের নাগাল মুক্তির সুঘ্রান !
লিখো তুমি তাঁদের কথাও,হারিয়ে গেছে যারা
দেশ ও দশের হিত সাধনায় হয়ে সর্বহারা !
মুক্তির পথ দেখাতে যারা প্রতিকূলতায় লড়ে
দিয়ে গেছে মোদের সুখ সমৃদ্ধি অনন্তপুর জুড়ে !
লিখো কবি আলোর ছবিও, আঁধার মোছা পথ !
অহং দহন নিষ্ঠুরতা হয় যাতে নিপাত !
লুটে পুটে খাচ্ছে যারা আমজনতার গ্রাস;
ঝর তুলে দাও তাদের বুকে,ভয়ের তীব্র ত্রাস;
কবি তুমি লিখেই চলো সত্যের সাধনায়
ভুলোক দ্যুলোক সমাজ দর্পণ কলমের খোঁচায়!
লিখো তুমি উত্থান পতন জীবনের মানে ,
প্রেমের কলি ফুটিয়ে সকল হৃদয় বাগানে !
কবি তুমি থেমে থেকো না,কলম ধরো কষে !
এঁকে দাও এক সুদীর্ঘ পথ,জীবন যাতে বাঁচে !
—oooXXooo—
![]()







