স্বপনপুর
প্রদীপ সরকার
অচিন এক স্বপন পুরে, সেদিন আমি এলেম ঘুরে, সখা তোমার কথা শুনে।
দেখিনু যা, সেই কথাটা, আজ বলছি তোমার সনে।
ভেবোনা যেন বলছি মিছি, তোমায় কোনও কথা।
আমি দেখেছি যা, বলছি গো তা, সেই সত্যকারের গাথা।
আমার মেজো দাদা, মাথার উপর ধরে ছাতা, সেদিন তপ্ত দুপুর বেলা,
খেতে খেতে কাঁঠালি কলা, হেঁটে যাচ্ছিল ওই গ্রামের পথ ধরে।
হঠাৎ যেন আচমকা বয়ে, সজোর এক দমকা বাতাস এলো ধেয়ে, আকাশ কালো করে।
পলকে যেন বদলে গেলো দুপুর, ঘন কালো সন্ধ্যায়।
হঠাৎই টুপটাপ টুপটাপ করে,
ঝড়তে শুরু করলো জোরে, বৃষ্টির ফোঁটা বড়ো দাদার মাথায়।
দাদা আমার একটা ছুটে দাঁড়ালো এক ছাতিম গাছের তলায়।
দুপুর গেলো সন্ধ্যা হলো, থামেনা আর বৃষ্টি।
যেন জলের তলায় যাবেই ডুবে সমগ্র এই সৃষ্টি।
—oooXXooo—
![]()







