স্ফটিক
দীননাথ চক্রবর্তী
বুঝতেই পারিনি
মাঝে মাঝে অসুস্থতা
যেন এক রোদ্দুর স্ফটিক
সাদা আলোর মধ্যে লুকিয়ে থাকা
সম্পর্কের যে সব রঙ
গাঢ় ফিকে নিবিড়
হৃদয় মনের
কখনো উঠোনের
কখনো দালান চৌকাঠের
আবার কখনো খাবার টেবিলের
আটপৌরে ও পরিপাটি
আরো যেন কত জানা অজানায়
সম্পর্কের বর্ণপরিচয়।
—oooXXooo—
![]()







