সময়ের ইতিহাস
প্রজ্ঞা পারিজাত
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ
জ্বলছে পাপের আগুন ,
দাউ – দাউ করে ;
ভারত চুপ ।
স্বাধীন ভারতের বুকে দাঁড়িয়ে
প্রতিবাদের ভাষা দেখলে ,
মঞ্চে দাঁড়িয়ে স্বাধীন – শালীনতা বজায়কারী মানুষকে
মানুষ শেখায় শালীনতার শব্দ ;
প্রতিবাদের ভাষাকে দিতে চায় থামিয়ে ,
প্রশ্রয় দেয় অন্যায়কে – অত্যাচারকে ।
দিনগুলো ক্ষণে ক্ষণে এ জীবনে
নানা যন্ত্রণা সহ্য করে
কত অজানা দুর্ভাবনা জাগে মনে
পারি না তা চাপা দিতে ,
সকাল শুরু হয় সবুজ আশা নিয়ে
সুখ – শান্তি ভরবে জীবনে ;
তবুও ! কিন্তু থেকে যায় ।
নানা দুঃসময় – দুঃসাহস উঁকি
দেয় জীবনে,
তাই পথ চলি সন্তর্পণে ।
হাজার সমস্যায় জর্জরিত এ দেহ
নতজানু হয়ে পড়ে ক্ষণিকের জন্য ,
মাথা উঁচু করে প্রত্যাশার আলো
স্বপ্ন ভাগে হতে চির বযণ্য ।
পরাজিত হয়ে , – অপরাজিত সৈন্য সেজে করি লড়াই ।
যত ঘাত – প্রতিঘাত আসুক জীবনে ,
সূর্যাস্তের রঙ্গিন আভা মুছে দিই
সূর্যোদয়ের শুভ মুহুর্তটাকে জেনে
না বলা কথা হবে বলা একদিন ,
যখন কেঁটে যাবে সব আঁধার
তোমাতে – আমাতে সম্প্রীতির বন্ধনে
গড়ব নতুন সমাজ আবার ।।
—oooXXooo—
![]()







