মনের স্বাদ
চিত্রশিল্পী তপন কর্মকার
দিনের দয়াল সূর্য –
রাতের দয়াল চাঁদ!
তারি মাঝে পৃথ্বী পাখির,
অঙ্গে চাষ আবাদ।।
এক অস্ত্র তার সহস্র কাজ করে-
জল-কে দিয়ে প্রাণ-কে বাঁচায়-
আবার বৃষ্টিপাতে ঝরে,
আবার বৃষ্টিপাতে ঝরে!
মনের মতো উপরআলার আকাশ আশীর্বাদ।।
এক অস্ত্র তার সহস্র কাজ করে-
বাতাস দিয়ে ফুল-কে ফোটায়-
ঐ ফুল দিয়ে ফল ধরে,
ঐ ফুল দিয়ে ফল ধরে!
লালন পালন করে আবার,
মিটায় মনের স্বাদ।।
—oooXXooo—
![]()







