দায়ী কে ?
অসিত ঘোষ
নববর্ষে কি আর আনবে তুলে সবইতো রয়েছে ভরা ভুলে,
শিক্ষা দীক্ষা গলা টিপে মেরেছি ,
আমরা শিক্ষিত হয়ে ডুবিয়ে দিয়েছি।
তবুও নববর্ষে আশার আলো জ্বলে অথৈ ডুবেছে ডুবুরি কালো,
সাগরের তলে, আর কি ফিরে পাবো
আমরা যাকিছু হারিয়েছি সবাই রাবণ হইবো।
সোনার বাংলা করেছি ছারখার
রঙের মোড়কে মুড়ে দিয়েছি হার,
পুরনো বছরেই যা কিছু হারিয়েছি,
তাল নাই তবু কালো হাত মিলিয়েছি।
—oooXXooo—
![]()







