উত্তর ২৪ পরগনা, বারাসাত কালিকাপুর, ১১ই ডিসেম্বর ২০২৫, নিউজ ব্যুরো আমার আলো, হিরন ঘোষাল (বারাসাত প্রেস ক্লাবের বরিষ্ঠ সদস্য সাংবাদিক): বারাসাত কালিকাপুরের ১৭ নম্বর ওয়ার্ডে এক সাংবাদিকের (আমার) বাড়িতে পরপর তিনদিন দুঃসাহসিক চুরি হয়। বারাসাত প্রশাসন ও বারাসাত থানার আইসি শ্রী অভিজিৎ দাসের নেতৃত্বে সংঘটিত বাহিনীতে দীপঙ্কর সিনহা রায়, পৃথ্বীশ দত্ত – আইও ও পুলিশকর্মী বন্ধুদের ঐকান্তিক চেষ্টায় ২৪ ঘন্টার মধ্যে আততায়ীকে শনাক্ত করা হয়, আততায়ীটি বর্তমানে পুলিশ কাস্টটিতে রয়েছেন ও আরও একজন আততায়ীকে সনাক্তকরণ করার চেষ্টা চলছে। আমার আলোর সম্পাদক মন্ডলী ও সাব-এডিটরের পক্ষ থেকে এই ঘৃণ্য কাজের তীব্র বিরোধিতা করি ও ধিক্কার জানাই। পুলিশ প্রশাসনের যে মানবিক মুখ আবার পরিগণিত হল, উত্তর ২৪ পরগনার জেলার অভ্যন্তরে এক নজির সৃষ্টি করল, বারাসাত থানার নাম শীর্ষ স্থানে উঠে এলো তাদের কর্মদক্ষতায়। রাজ্যের প্রশাসনের কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্যের মুখ্য সচিবের কাছে এবং জেলার আরক্ষধক্ষ-এর কাছে বারাসাত পুলিশ প্রশাসনের এই মহতী পদক্ষেপ এক মানবিক ভাবনার সৃষ্টি করলো। আমরা কুর্নিশ জানাই, আমরা তাদের সাধুবাদ জানাই ও তাদের কৃতজ্ঞতা জানাই। পুলিশের সঙ্গে সাংবাদিক বন্ধুদের যে মেলবন্ধন আগামী দিনে তা আবারও স্পষ্ট হলো। এভাবেই আগামীদিনে প্রশাসন আমাদের পাশে থাকবেন। যাতে নির্ভীক ভাবে আমরা আমাদের সংবাদ পরিবেশন করতে পারি। বারাসাত পুলিশকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানোর কোন ভাষা নেই। তারা যেন এভাবেই মানুষের পাশে থাকেন, থাকবেন ও সব সময় মানবিক মুখ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবেন এবং উত্তর ২৪ পরগনার মধ্যে বারাসাত থানা তার কাজের মধ্য দিয়ে নিজের জায়গা প্রতিষ্ঠিত করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
![]()






