শিশু কল্যাণ
সুপর্ণা দত্ত
শিশু হল ফুলের মত সুন্দর
নিষ্পাপ,সত্যনিষ্ঠ,পবিত্র,সরল,
তাদের হৃদয় কোমল,বড়ই নির্ভীক
তারা অন্তহীন ভালবাসার প্রতীক।
সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা
শিশুদের জন্মগত অধিকার,
আছে যথার্থ বিকাশ,সুরক্ষা আর
জাতীয়তা অর্জনের অধিকার।
বাঁচার রসদ খাদ্য, বস্ত্র,বাসস্থান সহ
মানসিক ও শারীরিক বিকাশের প্রয়োজন,
শিশুদের চাই একটা সুস্থ ও সুন্দর পরিবেশ
চাই শিক্ষা ও ভালবাসা পাওয়ার অধিকার।
কন্যাভ্রূণ হত্যালীলায় মত্ত একশ্রেণী
কন্যাশিশু যৌন হেনস্থার শিকার হয় প্রতিদিনই,
শিশুসুরক্ষা আইনবলে অধিকার সংরক্ষিত বটে
লঙ্ঘিত হয় অমানবিক আর বিকৃত রুচিতে।
বুদ্ধিজীবী,সমাজকর্মী,জ্ঞানীগুণী মানুষেরা
শিশুদিবস পালন করেন বহু সমারহ করে,
শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে
সচেতনতা বাড়ায় স্বাস্থ্য ও শিক্ষার অধিকারে।
পথমাঝে হাজার হাজার শিশু নিত্য হাহাকার করে
দেখেছো কি শিশু ভোলানাথ পেটের জ্বালায় কাঁদে?
মহা সমারহে শিশু দিবস উদযাপনের কালে
সেই শিশুরা অলীক স্বপ্ন দূর থেকে চেয়ে দেখে।
শিশুর বিকাশ,স্বাস্থ্য,শিক্ষা নিয়ে কত কথাই না কই
মুষ্ঠিমেয় কতক ছাড়া পাচ্ছে না সুযোগ কেউ,
একদিনের তরে কেক-বিস্কুট পেয়েই তারা খুশি
বাকী জীবনের দিনে থাকে দারিদ্রতার ঢেউ।
—oooXXooo—
![]()







