প্রতিনিয়ত খেলে চলেছেন বিশ্ব বিধাতা
মৃণাল কান্তি বাগচী
যতই থাকো তুমি দূরে দূরে
আমিতো দেখি তোমাকে সদা
অন্তরে।
শূন্য হৃদয়ের সাগর বেলায়
কত ঢেউ এসে করে বারে
বারে আঘাত
তুুমি কাছে না থাকলেও
আসে প্রতিদিন নতুন প্রভাত।
প্রভাতের নতুন রবি আমায়
বলে,
” জীবনকে দিওনা জলে ফেলে,
মানুষের কত দুঃখ কষ্ট আমি
দেখি শত চক্ষু ভরে
কিছুই তাদের জন্য করতে
পারিনা
বক্ষ ভাসে আমারও অশ্রুনীরে।
আমার অশ্রু দেখার সাধ্য
নেই কারো এই ধরায়
কখনো রুক্ষ্ম আমি
আবার কখনো স্নিগ্ধ আমি
অবসরে থাকার নেই আমার
কোন উপায়।
মানুষের জীবনে পাওয়া আর
হারানো
এটা বাস্তবতার নিত্য দিনের
খেলা
যতই থাক তোমার প্রিয়জন
দূরে
অন্তরের মাঝে খোঁজো তাকে
সকাল সন্ধ্যা বেলা।
চাইলেও সব কিছু হয়না
যেমন করে মানুষ সদা চায়
এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব খেলা
প্রতিনিয়ত খেলে চলেছেন
বিশ্ব বিধাতায়।।।”
——-##########——
![]()







