“পাল্টি খাওয়া জীবন ”
– কৌশিক গাঙ্গুলী
ভগ্ন স্বাস্থ্য আর ভগ্ন মন
ভরসা রাখা যায় না ,
তবু কেউ আমরা বদলাতে পারব না ,
তাই জয় নিতাই বলে ঝাঁপ
দিই জ্ঞান মহাসমুদ্রে।
কেউ কাউকে বিশ্বাস করতে পারে না ,
পরস্পরের দিকে তাকিয়ে থাকে
হিংসার জ্বালা মাখা দৃষ্টিতে ,
এ জীবনে সংসার করার ইচ্ছে নেই ,
বড্ড জটিলতা , বড্ড পাল্টি খাওয়া জীবন।
আমার স্বপ্নগুলো বিক্রি করি না
তাই সকলে আমাকে বোকা বলে,
আমি বোকা হয়ে বাঁচতে চাই
চালাকের পৃথিবীতে।
একদিন ভালো ও মন্দের তফাৎ বুঝতে বুঝতে
জনজীবন ঠিক মতন হজম করতে
না পেরে একদম হযবরল হয়ে যাবে ।
আর কবি তার কলমে
একটা দুটো তিনটে চারটে কবিতা
লিখে যাবে জীবনের জয়গানে ।।
—oooXXooo—
![]()







