আমার মা দূর্গা মা
মনিকা দাস
আমার মা আমার মা নয়,
আমার মা দূর্গা মা।
দূর্গামা যেমন করে,অসূরদের বধ করে।
আমার মা আমার জন্য, সবার সাথ লড়ে।
আমার মা শুধু,
আমার কথাই ভাবে।
আমার মা আমার মা নয়,
আমার মা দূর্গা মা।
স্কুল আর আশেপাশে, নালিশ করলে।
মা তখন রেগে গিয়ে,
আমায় বকে মারে।
তারপর মা আমার,
চোখের জলে ফেলে।
আমি তখন শান্ত মনে,
মাকে জড়িয়ে ধরি।
আমি তখন আমার,
মায়ের কথাই ভাবি।
আমার মা আমার মা নয়,
আমার কাছে দূর্গা মা।
—oooXXooo—
![]()







