অকারণ
অসিত ঘোষ
আমারও স্বাধীনতা আছে
এমনিতে বিলিয়ে দেব
এর বেশি আর হয় কি?
কি বুঝতে চাই হাইফাই
জানিনা ভুল করে চেঁচাই
আবোল তাবোল হয়ে যাই,
তার থেকে ঢের ভালো
ডাটা চচ্চড়ি ভাত খাই।
গুড়-মুড়ির লাড্ডু পাই
সঙ্গে এক গ্লাস জল
এরচেয়ে ঢের ভালো।
স্বাধীনতা খুজতে না যাই।
কি হবে বুঝে? ওই অসুখে।
এটাকে তো সংবিধানে
বাক্সবন্দি করে ফেলেছে।
জানিনা কোথাও পাবো কি
তেলেভাজা কাঁচা লঙ্কা মুড়ি।
এরচেয়ে ঢের ভালো
একটা দুটো ঘুড়ি উড়াই
ঘরে বসে আদর খাই।
—oooXXooo—
![]()







