শব্দ
রতন চক্রবর্তী
“””””””””””””””””
শব্দ হতেই জন্ম আমার
হৃদয়ের লভ ডুব,লাভ ডুব শব্দ নিয়েই
বেঁচে আছি আমি এই পৃথিবীতে।
ভাষা শব্দকে নিয়েই
সকলের কাছে করি মনের ভাব প্রকাশ
করি কাব্য,সাহিত্য রচনা কলম কাগজেতে।
জীবনের অন্তিমে বিদায়ের কথা আবার
এই শব্দের মাধ্যমেই দেবো জানান
তোমাদের কাছেতে ।
শব্দই চিরসত্য,সর্বশক্তিমান
তাহার উপরে কিছুই নাই
বিশ্ব-ব্রহ্মাণ্ডতে।
—oooXXooo—
![]()







