বর্ষা ঋতু
মনিকা দাস
বর্ষার কথা উঠলে পরলেই,
বৃষ্টি আসে মনে।
বর্ষার কথা উঠলে পরে,
জানালা দিই খুলে।
বৃষ্টির সাজে সবুজ যেন,
নিজের রুপে সাজে।
বর্ষা ঋতু সাজে রৌদ্দ নাই,
তার মাঝে।
একটু উঠে, ঐই ডুবদেয়,
খেলার ছলে আসে।
আজ যেন ভাই আগের মত,
আনন্দ নেই মনে।
আগে যেন টিনের চালে,
বৃষ্টি ঝড়ে পর তো।
সেই শব্দে বুঝতাম,
যে বর্ষা ঋতু এলো।
আজ যে রাতে ঘুমিয়ে থাকি,
বুঝতে না পারি,
বর্ষা এসে,এই চলে যায়,
জানতে না পারি।
বর্ষা ঋতুর আনন্দ আজ,
কল্পনাতেই ভাসে।
—oooXXooo—
![]()







