ক্ষণিকের অতিথি
মৃণাল কান্তি বাগচী
ক্ষণিকের অতিথি হয়ে
আসি আমরা এই ভুবনে
সময় ফুরিয়ে গেলে
চলে যাই কোন এক ক্ষণে।
যতদিন বাঁচি আমরা
চলে কত লড়াই
কাউকে আপন ভেবে
কাছে টেনে নেই
আবার কাউকে স্বার্থের
লাগি
চক্ষুশূল ও শত্রু বানাই।
ভালো মন্দের বিচার করি
আপন স্বার্থের মাপকাঠিতে
নিরপেক্ষতার দৃষ্টি দেখা যায়
খুব কম মানুষের চোখেতে।
নিরপেক্ষ হতে না পারায়
বাড়ছে এই ধরায় প্রচুর ঝঞ্ঝাট
স্বজনপোষন ও দলবাজির
কোপানলে
বিবেক মনুষত্ব সব হচ্ছে
লোপাট।
একবারও ভাবিনা আমরা
সবাই
এই ধরায় ক্ষণিকের অতিথি
চলে যাওয়ার ডাক আসলে
থাকেনা তার কোন তিথি।
নিরপেক্ষতার দৃষ্টি নিয়ে
সত্য ও ন্যায়কে করা যায়
প্রতিষ্ঠা
কে আর শোনে ধর্মের কাহিনী
হারিয়ে গিয়েছে অন্তর হতে
সব নিষ্ঠা।
যার পরিনতিতে দিকে দিকে
ঘটছে উত্তরোত্তর অশান্তি
শত খুঁজলেও বড়ই বিরল
এই পৃথীবীতে অনাবিল মনের
শান্তি।।।
—-########—-
![]()







