আমাদের পাড়াখানি
বাবু বিশ্বাস
আমাদের পাড়াটি’তে শত শত লোক,
হাকিম,পুলিশ,চোর আছে ভ্যান চালক।
পাড়ার মোড়ে মোড়ে শিশু উদ্যান,
ঝিল পুকুর খাল গুলির বাঁধানো শান।
দিগন্ত বিস্তৃত ঝিল পাড় জুড়ে__
মনোরম বনফুলে প্রাণ ওঠে ভরে।
অলিতে গলিতে হেথা মন্দির পাঠশালা_
স্বাস্থ্যের সচেতনা, শিক্ষার ষোলো কলা!
দিবানিশি এখানেতে গাড়িঘোড়া ছোটে,
পথ ঘাট খাঁটি পাঁকা জ্যামিতিক মাপে।
বড়ো রাস্তার ধারে সাজানো বাজার,
নোওয়াপাড়া পাতাল রেল পশ্চিমে তার।
পাড়ার কেন্দ্র জুড়ে বড় বড় মাঠ,
খেলাধুলা নাচ গান আনন্দ হাট !
এখানেতে হিংসার কোনো ঠাই নাই,
পাড়ার সবাই সখা, মা বোন, ভাই।
সকলের মুখে হেথা সদা হরিনাম,
স্বচ্ছতায় ভরা এ এক_ তীর্থধাম!
চাও যদি ভাসতে প্রেম সাগরে _
চলে এসো প্রাণসখা প্রমোদ নগরে।
—oooXXooo—
![]()







