সংবাদ প্রতিবেদন, নিউজ ব্যুরো আমার আলো, হিরণ ঘোষাল: মধ্যমগ্রামের পৌরপ্রধান নিমাই ঘোষ মহাশয় একান্ত সাক্ষাৎকারে শুভেচ্ছা জানিয়ে, আমার আলোর পরিচালক মন্ডলীকে অভিনন্দন জানান। আগামী দিনে আমার আলো সোজা পথে লিখবে এবং সমাজের এক দর্পণের মত কাজ করবে। শুভেচ্ছা জানিয়ে বলেন মধ্যমগ্রাম শহরকে সবুজায়ন করাই তার লক্ষ্য এবং মধ্যমগ্রামের বিভিন্ন স্কুলের অন্তর্ভুক্ত মাঠগুলোকে সংস্কার করে সেখানে নিয়মিত খেলাধুলার চর্চা ভাবনা উনি করেছেন। মধ্যমগ্রাম শহরকে আরও সুন্দরভাবে পরিকল্পিতভাবে পৌর প্রশাসনিক কাজের মধ্যে দিয়ে পুরো নাগরিকের সুবিধা দেওয়াই তার লক্ষ্য। সর্বোপরি মধ্যমগ্রাম পৌরসভার এলাকার মধ্যে একটি ইকো ট্যুরিজম পার্ক তৈরি হওয়ার জন্য প্রস্তুতি চলছে। টেন্ডার হয়ে গেছে, খুব শিগগিরই ইকো ট্যুরিজম পার্ক মধ্যমগ্রাম এ তৈরি হবে। উনি আরও বলেন উত্তর ২৪ পরগনার মধ্যে সেরা পৌরসভাগুলির মধ্যে মধ্যমগ্রাম পৌরসভা অনেক এগিয়ে আছে, এতে উনি সহ সকল পৌর কর্মচারী খুবই আনন্দিত। এছাড়া মধ্যমগ্রামের সমস্ত নাগরিকদের যৌথ ভাবনায় এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় মধ্যমগ্রাম পৌরসভাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এবং জেলার মধ্যে মধ্যমগ্রাম পৌরসভাকে শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছে দেবেন।
![]()






