৩০ শে অক্টোবর ২০২৫,নিউজ ব্যুরো আমার আলো, হিরন ঘোষাল: নৈহাটি উত্তর 24 পরগনার এক প্রতিষ্ঠিত শহর। সেই শহরে প্রতিষ্ঠিত হয়ে আছেন বড়মা। শ্রদ্ধা, ভক্তিজ্ঞানে মায়ের কাছে প্রার্থনা করলে মা কাউকে খালি হাতে ফেরান না জাগ্রত অনন্যা মা বড়মা নৈহাটি। “ধর্ম যার যার বড়মা সবার” এই বাক্যকে মেনে নিয়ে আজও বড়মা দাঁড়িয়ে রয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন মায়ের কাছে তাদের আর্জি নিয়ে। মা যেন সবকিছু বিহিত করে দেন।
সভাপতি / চেয়ারম্যান নৈহাটি পৌরসভা, অশোক চট্টোপাধ্যায় “আমার আলোকে” কে জানান যে, শ্রদ্ধা ভক্তি ভালবাসা দিয়ে মা’কে ডাকলে মা সবকিছু শোনেন। দিনে দিনে বড়মার প্রচার বাড়ছে। শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ বড়মার কাছে আসেন। চিন্ময়ী মা মৃন্ময়ী হয়ে আত্মপ্রকাশ করে আছেন। ‘অনন্যা’ এক মাতৃমূর্তি আমাদের ভাবতে শেখায়।
![]()






