মৃত দেহ
মনিকা দাস
রাস্তায় একটা মৃত দেহ,
পরে থাকতে দেখলাম।
সবাই দেখছে।
কেউ এগুচ্ছেনা।
কিন্তু কার ছেলে?
আমার “ও”নয়।
কার স্বামী?
আমার”ও”নয়।
তাহলে এটা কার?
আমাদের সমাজের,
কার নয়?
সমাজ থাকবো,
কিন্তু সমাজের দায়বদ্ধতা কে এড়িয়ে যাবো,
এটা তো হতে পারে না।
আজ ওদের,কাল আমাদের,
সমাজের দায়, নিতে হবে, সবাই কে?
সুন্দর করে গড়বো এই বিশ্বকে।
—oooXXooo—
![]()







