বাংলার সংস্কৃতিতে বাউল গানের প্রয়োজনীয়তা
কমলেশ চন্দ্র সাহা
(আইনজীবী, কলকাতা হাইকোর্ট)
বাংলা আর বাঙালির গর্ব তার স্বতন্ত্র কৃষ্টি ও সংস্কৃতির পরিচয়ে। বাংলার হৃদয়তন্ত্রী একতারার সুরে বাধা। শহরে সভ্যতার যান্ত্রিকতা, মানবিক সম্পর্কের কৃত্রিমতায় হাঁপিয়ে ওঠা, শুকিয়ে যাওয়া অন্তরাত্মা থই ফিরে পেতে চায় প্রাক-বাংলার দিগন্ত বিস্তৃত প্রান্তর, শস্য-শ্যামলিমা আউল-বাউল-টুসু আর ভাদু গানের প্রাণউদাস করা সুর। নদীবক্ষে মাঝি-মাল্লার ভাটিয়ালি, গ্রাম-গঞ্জের লোকসংগীত, চারণ কবি কবিয়ালের, রস মধুর টপ্পা, যাত্রাপালায় বিবেক – এই নিয়ে যে বাঙালি।
আজকের দিনে শহরে গ্রামে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বাউল সংগীত। এই জনপ্রিয়তার পেছনে আছে এর সার্বজনীনতা, গভীর মানবিকতাবোধ। বাউল গান শুধু বিনোদনের কথা বলে না, বরং জীবনতার একটি উদাহরণ। যা মানুষকে তাদের শিখরের সাথে সংযুক্ত করে এবং একতা ও আত্মীয়তার বোধ জাগিয়ে তোলে।
জনজীবনে আনন্দ, দুঃখ, বেদনা, আবেগ অনুভূতি প্রকাশের মৌলিক উপায় হচ্ছে লোকসংস্কৃতি। তাই আজও লালনের গান মানুষকে আনন্দে মুখরিত করে।
তাই আসুন বাংলার এই লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সচেষ্ট হই। বাংলার কৃষি ও সংস্কৃতি বাংলা ও বাঙালির গর্ব। এই সংস্কৃতির ধারাবাহিকতাই বাঙালির ঐতিহ্য।
—oooXXooo—
![]()







