“কারণ অকারণ”
স্বামী অসিমানন্দ গিরি
আছে দুঃখ, আছে তার কারণ।
কারণের কারণ অকারণ।।
নিজেরে দুখি ভাবে, দুঃখ বিলাসী মন।
কারণ দুঃখের নেই কোন কারণ।।
কৈশোরের প্রেম, যৌবনে করেনি অনুগমন।
প্রথম প্রেমের ইন্ধনে, জ্বলছে হৃদয় অনুক্ষন।।
না পাওয়া ভুলে, পাওয়াতে ভরেনি মন।
হাজার অকারণ, কারণ হয়ে নষ্ট জীবন।।
কতকিছু হয়নি পাওয়া, খতিয়ান হীন পাওনা।
এক ঘেঁয়ে নষ্ট জীবন, সময়ের সাথে দিচ্ছে ধর্ণা।।
দুঃখকে আনন্দ ভরে, করে নিলে গহনা।
দুঃখ যাবে উবে, বহিবে আনন্দ ঝরণা।।
অকারণে নয় লাভ, এই মনুষ্য জীবন।
ভুলে গেল অকারণ, সেই মহান কারণ।।
মনোরজ্ঞনে ব্যস্ত সবাই, ছেড়ে আত্ম চিন্তন।
জীবনের লক্ষ্য এক, আত্ম স্বরূপ দর্শন।।
এটা পেলে ওটা চাই, ভাললাগা কিছু ক্ষণ।
বারে বারে ভ্রমিয়া, পথ ভ্রষ্ট জীবন।।
জীবনের লক্ষ্য, নিরবিচ্ছিন্ন আনন্দ যাপন।
আত্ম স্বরূপ, সেই আনন্দের শুধুমাত্র কারণ।।
—oooXXooo—
![]()







