সুন্দরী পদ্মফুল
অসিত ঘোষ
ঝিলের জলে ফুটে ওঠে পদ্মফুল রাণী,
সকালেতে আলো ছড়ায়ে হৃদয় টানি।
সবুজ পাতার মাঝে লুকোনো থাকে,
সৌরভেতে মন ভোলায় যে কাকে।
স্নিগ্ধ শোভা দেখে জুড়ায় আঁখি,
মন কেড়ে নেয়, আমার সুন্দরী সখি।
কাদা জলের মাঝেও সে যে থাকে,
তবুও পবিত্রতা তারে না ঢাকে।
ঈশ্বরের পায়ে তার স্থানটি আছে,
ভক্তিভরে পূজাতে সে যে নাচে।
শান্তির প্রতীক হয়ে সে জ্বলে,
প্রেম ও পবিত্রতার কথা সে বলে।
—oooXXooo—
![]()







