রইবো পড়ে….
প্রদীপ সরকার
——————
তোমার চলার পথের ‘পরে,
ফুল হয়ে মুই রইবো পড়ে,
কখন তুমি আসবে প্রিয়, তাহার অপেক্ষায়।
আমার শতেক কোটি জনম যে হায় কাটলো বৃথা, তাই মন করে হায় হায়।।
কে জানে কেন সারাদিন-ই,
তোমার নামেই কথার মালা গাঁথি,
তোমার কথাই মনে মনে,
আমি ভাবি সারা দিনমানে,
কখন তোমায় দেখতে পাবো, এই জড় দুই চোখে।
আবার ঠিক তেমন করেই আগের মতো,
দুজনায় করবো মোরা, গল্প শত শত, ,
দোঁহেরই প্রাণের কথা যতো আছে জমা,বিগত শতেক কোটি যুগে।।
কেজানে গো কোন প্রভাতে,
তুমি জ্বালবে আলো আমার হৃদে,
সেই সপ্নের দিন কবে ফের আসবে ফিরে তাহার প্রতীক্ষায়।
তোমার চলার পথের ‘পরে,
ফুল হয়ে মুই রইবো পড়ে,
কখন তুমি আসবে ফিরে তাহার অপেক্ষায়।।
—oooXXooo—
![]()







