“বিচার”
কৌশিক গাঙ্গুলী
কিচ্ছু চাইনা আমি
চাই
শুধু তোমার নারকীয় হত্যার বিচার।
যারা তোমাকে ক্ষতবিক্ষত করেছিল,
তাদের পশুত্বকে ঘেন্না করার ভাষা নেই,
চাই শুধু তোমার ওপর পিশাচ হামলার বিচার।
তিলোত্তমা, দেখো কত মানুষের চোখের জল
আগুনের রূপান্তরিত,
আকাশ বাতাস কলরিত সমবেত স্বর
উই ওয়ান্ট জাস্টিস।
কত বেদনায় চিৎকার করে ওঠে মানুষের ঢল,
কিচ্ছু চাইনা আমি আমি চাই শুধু
বিচার পরিকল্পিত শয়তানির,
ক্ষমতার মোহে অন্ধ ,যারা নৃশংসতার পৃষ্ঠপোষক তাদের কি লজ্জা হয় না ?
লজ্জা হয়না আজকের আজগুবি সমাজের ?
কোন ব্যাকরণ না মেনে লিখে ফেলি অপমান,
কিচ্ছু চাই না আমি চাই শুধু
পশুদের কঠিনতম শাস্তি আর ভারসাম্য
ফিরে আসুক
নর-নারীর ভালোবাসার মধ্যে
আর কিছু চাইনা আমি।
—oooXXooo—
![]()







