তোমাকে ভীষন ভালোবাসি
ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়
যে কদিন আর আছে
হাতে গোনা কয়েকটা তো দিন
আরও একটু ভালোবাসতে চাই।
এতদিনের সব কথা
গান হয়ে বলে যাক
তোমাকে শুধুই ভালবাসি।
গান শেষ হলেও
সুরের শেষ নেই।
হৃদয়ের অলিতে গলিতে
থেকে যায় মায়া।
হোক না নতুন কোনো গান
সেখানেও সুর থেকে যাবে।
কথা বদলায়
সুর বদলায় না।
নতুন কথায় মিশে
হয়ে যায় পৃথিবীর গান।
সব গানে একটাই কথা
তোমাকে ভীষন ভালোবাসি।
এক জনমে নয়
বহুজন্ম ধরে
শুধু একটাই কথা
সুর হয়ে ঝরে
তোমাকে ভীষন ভালোবাসি।।
—oooXXooo—
![]()







