নিজেকে লাগে নিঃস্ব
মৃণাল কান্তি বাগচী
ফুলের সুগন্ধ দিয়ে
যেমন ফুলকে চিনি
অন্তঃকরণ ও ব্যবহার দেখে
মানুষের হৃদয়কে আমরা জানি।
মাঝে মাঝে তাও
হয়ে যায় মস্ত ভুল
সেই ভুলের খেসারত দিতে
কখনো কখনো পাওয়া
যায়না কোন কূল।
অকূলে তরী বেয়ে
জীবন চলে এগিয়ে
মনের কষ্ট মনেতে থাকে
বহু সময় চলে গেলেও
পারেনা হৃদয় তবুও
দিতে ভুলকে ভুলিয়ে।
কোনটা ভুল, কোনটা ঠিক
পারা যায়না অনেক সময়
সঠিক ভাবে মূল্যায়ন করতে
জীবনের ভোগান্তি বাড়ে
ভুলের দোদুল্যমানতাকে
মানিয়ে নিতে।
রহস্যময় জীবন, রহস্যময় বিশ্ব
কত কিছু অজানা আমাদের
নিজেকে লাগে তাই
কখনো কখনো ভীষন নিঃস্ব।।।
——-#########——-
![]()







