“ঘৃণিত শব্দবন্ধ”
স্বামী অসিমানন্দ গিরি
পাড়ার মোড়ে, বাজার ঘাটে, যত্রতত্র প্রচার,
তোমার অনুপ্রেরণায় নব রূপায়ণ বা নির্মিত শৌচাগার।
যাত্রী প্রতিক্ষালয় বা বাস টার্মিনাল সংস্কার,
তোমার অনুপ্রেরণায়, জোড়াতালি কাজ রাস্তার।
তোমার অনুপ্রেরণায় টাটা, আনন্দে সানন্দে করে গমন,
তোমার আনুপ্রেরণায় রাস্তায় হয় বৈদ্যুতিকরণ।
তোমার অনুপ্রেরণায় মৃদুমন্দ বহে সমীরণ,
তোমার অনুপ্রেরণায় শুনতে পাই পাখির কূজন।
তুমি আছো তাই, ম্যান মেড বন্যা, পেয়েছে প্রচার,
তুমি প্রতিবাদ করে, বারে বারে আটকাও জল প্রহার।
তোমার অনুপ্রেরণায়, সব হাসপাতাল সুপার স্পেশালিটি,
তবুও দিনে দিনে নর্সিং হোমের বাড়ছে কোয়ালিটি।
তোমার অনুপ্রেরণায়, পুলিশ টেবিলের তলায় লুকায়,
তোমার অনুপ্রেরণায়, সব ধর্ষক, দুষ্টু ছেলে হয়ে যায়।
তোমার অনুপ্রেরণায়, যুবকেরা জুমাটো, সুইগিতে কাজ চায়,
তোমার অনুপ্রেরণায়, বাঙালি পরিযায়ী শ্রমিক পরিচয় পায়।
তোমার অনুপ্রেরণায়, শিক্ষায় চুরি, চুরি গরীবের রেশন,
তোমার অনুপ্রেরণায়, আর. জি. করে ডাক্তারের ধর্ষণ।
তুমি আছো তাই, আই. বি. আজ খায় দুদু ভাত,
সাংবাদিকরা জানাবে তোমায়, কোথায় কি হচ্ছে উৎপাত।
অনুপ্রেরণায় অনুপ্রাণিত বাঙালি, তুমি গর্ব বাংলার,
অনুপ্রেরণার গুঁতোয়, দেখি দুই চোখে অন্ধকার।
বাংলা আজ এগিয়ে চলেছে, তুমি ভাতাজীবি রূপকার,
ধন্য-ধন্য-ধন্য, তোমার মহান সরকার।
—oooXXooo—
![]()







