কলকাতা, ৩রা সেপ্টেম্বর, নিউজ ব্যুরো আমার আলো, হিরন ঘোষাল: বাংলা চলচ্চিত্রের কালজয়ী অভিনেতা উত্তম কুমারের শততম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতা জুড়ে চলছে বিশেষ আয়োজন। ৩রা আগস্ট, বুধবার থেকে রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে শুরু হয়েছে এক বিশেষ সঙ্গীতানুষ্ঠান, যা মহানায়ককে শ্রদ্ধা জানাতে আয়োজিত হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে এবং রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে বাংলা সঙ্গীত জগতের নবীন ও প্রবীণ বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানের প্রথম দিনেই দর্শকাসন ছিল কানায় কানায় পূর্ণ। শিল্পীরা উত্তম কুমারের সিনেমার জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শককে মুগ্ধ করেন। মহানায়কের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং তার অভিনীত চলচ্চিত্রের কিছু স্মরণীয় দৃশ্যও প্রজেক্টরে দেখানো হয়। ইন্দ্রনীল সেন তার বক্তব্যে উত্তম কুমারের অবদানকে তুলে ধরেন এবং জানান, এই আয়োজন নতুন প্রজন্মের কাছে উত্তম কুমারকে পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা।
এই সঙ্গীতানুষ্ঠান চলবে আগামী ৭ই সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল সন্ধ্যায় বহু মানুষ ভিড় করছেন রবীন্দ্রসদনে, যা প্রমাণ করে বাঙালির হৃদয়ে উত্তম কুমারের আসন কতটা সুদৃঢ়। শুধু চলচ্চিত্র নয়, উত্তম কুমার বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, আর এই অনুষ্ঠান তার প্রতি বাঙালির অপার ভালোবাসারই প্রতিফলন।
#উত্তমকুমার #মহানায়ক #রবীন্দ্রসদন #বাংলা_চলচ্চিত্র #শততম_জন্মবার্ষিকী #ইন্দ্রনীল_সেন #কলকাতা #সঙ্গীতানুষ্ঠান
#UttamKumar #Mahanayak #RabindraSadan #BengaliCinema #100thBirthAnniversary #IndranilSen #Kolkata #MusicalEvent
![]()






