যুদ্ধ
রতন চক্রবর্ত্তী
যুদ্ধ !যুদ্ধ ! যুদ্ধ !
যুদ্ধ চলছে অবিরাম |
যুদ্ধ বিনে গতি নাই
যুদ্ধ বেঁচে থাকার আর এক নাম ,
বাঁচিয়ে রাখার আর এক নাম
এগিয়ে চলার আর এক নাম ||
কক্ষচ্যুত না হয়ে নিজ গতিতে চলা
নিজস্ব পরিধি মজবুত রাখা চেতনায় ,
এমন শিক্ষাইতো আত্মরক্ষায়
আবহমানকাল বিস্তৃত মহাশূন্যের বুকটায় |
মহৎ গুনের দৃষ্টান্ত ছাপিয়ে
চালাকির চেহারা দাপিয়ে বেড়ায় যখন প্রবল ,
প্রয়োজন পরে অসম বিক্রশীল যোদ্ধার বল
এ অনিবার্যতা ঐতিহাসিক সাক্ষে উজ্জ্বল |
—oooXXooo—
![]()







