দিগন্ত রেখা
মৃণাল কান্তি বাগচী
আমিতো ছুঁতে চেয়েছিলাম
দিগন্তের ঐ সীমারেখা
অনেক ছুটে ছিলাম তা ধরতে
তাতো আর ধরা গেলোনা
জীবন শেষে দেখলাম
দাঁড়িয়ে আছি আমিএকা
একেবারে শুধু একা।
সাগরের অথৈ জলে
সাঁতার কেটেছি কত
এখন সে সব শুধু স্মৃতি
লাগে দিগন্তের ঐ ছবির মত।
অতৃপ্ত বাসনা,জীবনকে দেয়
শুধু বাড়িয়ে পাওয়ার আকাঙ্খা
মন চাইলেও তা পাওয়া যায়না
মনেতে থাকে একরাশ চাপা
শঙ্কা।
দিগন্তের ঐ সীমারেখা
যতই মনে হয় কাছে
আসলে তার অস্তিত্বই নেই
যা দেখি তা একেবারে মিছে।
তবু মন তা মানতে চায়না
পেতে চেয়েও কত কিছু
জীবনে তা আর পাওয়া
হয়না।
মনের মধ্যে তাও কেন থাকে
তা পাওয়ার প্রবল আসক্তি
না পাওয়ার মাঝে বেঁচে থাক
যা পেতে চায় মন তার আকুতি।।।
—–#########—–
![]()







