” ঝর ঝর ঝরা “
রণজিৎ মন্ডল
———————-
কবে হবে শেষ এই বারী ধারা
কবে হবে শেষ ঝর ঝর ঝরা,
বর্ষার বারী ঝরিছে শরতে,
এ কেমন খেলা খেলিছে ধরা!
আঁধার করিয়া আসিছে মেঘেরা
ছাইছে আকাশ কালো মেঘে ভরা।
হারিয়ে সূর্য আলো দিশাহারা
জীবকূল যেন অকূল পাথারে
হয়েছে সর্বহারা!
প্রকৃতির মার সবার উপর বুঝিছে
চন্দ্র তারা,
মেঘের আড়ালে ঠাঁই নিয়ে আজ
ঘুমিয়েও তন্দ্রা হারা!
এ কূল ও কূল সব কূল ডুবিয়ে
ক্লান্ত বরষা আজ গতিহারা।
আকাশ বাতাস করে হাঁসফাঁস
দিগন্ত থেকে দিগন্তে তারা,
কখন কিরূপে শপিবে প্রকৃতি
কোন দিগন্ত ছাড়া।
কোথাও ডুবিছে, কোথাও পুড়িছে
দহন জ্বালায় প্রকৃতি জ্বলিছে,
শীতল করিতে কে বলো আসিছে?
নেই ভরসা বরষা ছাড়া।
জ্ঞানের আধার বিজ্ঞানের দান,
মঙ্গল থেকে চাঁদের মাটিতে নিয়ত
তার কতো অবদান,
ভিখারি করিছে পৃথিবী, প্রকৃতি
নতুন নতুনে ভরা!
ছয় রিতু আজ তিন ঋতু হয়ে
শূন্য পৃথিবী জুড়া,
বরষা তাই ভরসা আজিকে ছয়
ঋতু তিনে হারা!
—oooXXooo—
![]()







