খুঁটি….
প্রদীপ সরকার
———
সব জীবেরেই তো, রোজই করতে হয় কর্ম, আপন ক্ষুধার নিকেশ তরে।
ভেবেই বলো, মানব জাতির মতো, অন্য কে আর ভাবতে পাবে!
ভাবনা তো হয় অনেকে রকম ভিন্ন ভিন্ন মানব ডেদে।
ভাবনা কারও হৃদয় ভরার, কেউ বা মেটায় পেটের ক্ষিদে।
কোন সে ভাবনা, যে তাদের মাঝে সেরা, মানুষ ভাবে তাহার খোঁজে।
তাইতো মানুষ সেরার সেরা, ভবের সকল জীবের মাঝে।
মান আর হুঁশ, এ দুই কথা মিললে মানুষ, এই কথা তো সবাই জানে।
কিন্তু সবাই কি আর বোঝে নাকি, এ দুই কথার আসল মানে।
ভালোবাসাই আসল বিষয় সকল ঞ্জানের মাঝের খুঁটি।
মানবতা ভিত্তি যে তার, মন্দ ভালো দুই শেষের জুটি।।
—oooXXooo—
![]()







