আয়ুধিনী
শ্যামাপ্রসাদ সরকার
নামিয়ে রেখেছ আয়ুধ ?
যতটাই তীক্ষ্ণ তরবারি তোমার
ততটাই প্রথম অস্ত্রের ঘ্রাণ
প্রেমের মত সমর্পণ করে ফেলি
হে নারী! আজ তোমাকে অস্ত্রসাজে সাজাই
বীরাঙ্গনা হয়ে মথিত করে নাচ ধরিত্রীতে,
কটিবাসে নরকরোটির মালা
আয়ুধিনী তোমায় স্বাগত জানাই।
তীক্ষ্ণ খড়্গের মত বিদ্যূত ঝলসে ওঠার সময়
তুমি রেখে যাও বৃষ্টির ঘ্রাণ
আর ধরিত্রীর করতলে বিনম্র ও সতেজ
হরিৎ বর্ণের সব গুচ্ছাকারে ধান।
—oooXXooo—
![]()







